English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৯ ১৭:৪৩
সূত্র:

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। ৮ ফেব্রুয়ারি শুক্রবার, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।    প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের স্বনামধন্য ক্বারি সাহেবগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমানগণ, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশ গ্রহণ করবেন ।

এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারিগণ উপস্থিত থাকবেন । অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল যা হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ রহঃ এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ রহঃ ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।