English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৯ ১৭:৪১
সূত্র:

পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মজুরি কাঠামো নিয়ে চলমান অসন্তোষ, আন্দোলন, সংঘর্ষের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।   রোববার (১৩ জানুয়ারি) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

যৌক্তিক হারে বাড়বে সবার বেতন-এ কথা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ৩, ৪, ও ৫ নম্বরের সঙ্গে সমন্বয় হবে ১ ও ২ নম্বর গ্রেডের বেতন।

বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান মজুরি ঘোষণা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি প্রদান এবং মজুরি কাঠামো পরিবর্তনের দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।