English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১০:১১
সূত্র:

আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

চতুর্থবারের মত এবং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীসভা গঠন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বুধবার (৯ জানুয়ারি) সকালে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দরে উপস্থিত হয়ে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষদল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

এদিকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমণ উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।