English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৯ ১৬:০৭
সূত্র:

নতুন মন্ত্রিসভায় যাদের ডাকা হয়েছে

নতুন মন্ত্রিসভায় যাদের ডাকা হয়েছে

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ যে সরকার গঠন করতে যাচ্ছে, তাতে যোগ দেওয়ার ডাক পেয়েছেন বেশ কয়েকজন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা যায় টিপু মুনশি, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শ ম রেজাউল করিম, গোলাম দস্তগীর গাজী, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ নতুন কয়েকজন মন্ত্রিসভায় যোগ দেওয়ার ডাক পেয়েছেন। তবে মন্ত্রিসভায় তাদের যোগ দেওয়ার বিষয়টি এখনো ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

নতুন সরকারের মন্ত্রিসভায় চূড়ান্তভাবে যারা স্থান পাচ্ছেন, তাদের নাম ও দপ্তর জানিয়ে আজ রবিবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। এর পরেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিদায়ী সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আ হ ম মুস্তফা কামাল, আনিসুল হক, মোস্তাফা জব্বার এবং প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান জাবেদ, এম এ মান্নানও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাঝখানে পাঁচ বছর মন্ত্রিসভার বাইরে থাকলেও সোমবার শপথ নেওয়ার ডাক পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে।