English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৯ ১২:৫০
সূত্র:

এক নজরে ২০১৯ সালের সরকারি ছুটির তালিকা

এক নজরে ২০১৯ সালের সরকারি ছুটির তালিকা

বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। গঠিত হয়েছে নতুন সরকার। প্রতিবারের মতো এবারও নতুন সূর্যালোকে নতুন আশা ও স্বপ্ন নিয়ে শুরু হলো নতুন বছরের যাত্রা। বিদায় নিলো ২০১৮ সাল।

২০১৯ সালের সরকারি ছুটির তালিকা যদিও প্রকাশ হয়েছিল ২০১৮ সালের নভেম্বর মাসে। এরপরও আমাদের সম্মানিত পাঠকদের সুবিধার্থে সেই তালিকাটি আমরা পুনরায় প্রকাশ করলাম।

মন্ত্রিসভার অনুমোদনের পর বৃহস্পতিবার (১ নভেম্বর) ২০১৯ সালের ছুটির তালিকা প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে তিনদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গত ২৯ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ২০১৯ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। কোনো শুক্র ও শনিবার এ ছুটি পড়েনি।

এর বাইরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জন্য ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ ধরনের সামাজিক উৎসব উদযাপনের জন্য সেখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদিন (২৯ চৈত্র ও ২ বৈশাখ) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

ছুটির তালিকায় বলা হয়েছে, একজন কর্মচারি তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিনদিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবে। যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে সেই প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।