English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৯
সূত্র:

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালে টেলিফোনে এই অভিনন্দন জানান তিনি।

এছাড়াও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পায় ২৮৮টি আসন। বিরোধী ঐক্যফ্রন্ট পায় ৭টি এবং ৩টি আসনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। ফোনে তিনিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।