English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৬
সূত্র:

সব জায়গায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে: মাশরাফি

সব জায়গায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে: মাশরাফি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনো খবর পওয়া যায়নি।

রোববার দুপুরে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে ভোট দিতে আসেন মাশরাফি। পরে কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নড়াইলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সেনাবাহিনীর ৫ শতাধিক সদস্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিজিবি ৪ প্লাটুন, র‌্যাব ৮৭৮ জন, পুলিশ ২ হাজার ৯ শ’ ৪ জনসহ আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।