English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৩
সূত্র:

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।   শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।