English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৩
সূত্র:

আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামানো হয়েছে আরও ১১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

মোহসিন রেজা বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ১১১ প্লাটুন নামানো হলো।

এর আগে ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্তমানে মোতায়েন রয়েছে মোট ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি।