English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৭
সূত্র:

সেনাবাহিনী ৩ দিনে টহল কার্যক্রম পরিচালনা করেছে ২৪৭৫টি

সেনাবাহিনী ৩ দিনে টহল কার্যক্রম পরিচালনা করেছে ২৪৭৫টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী গত তিন দিনে দেশজুড়ে টহল পরিচালনা করেছে ২৪৭৫টি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।   বুধবার রাতে গণমাধ্যমে পাঠানোএক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় বুধবার তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এক হাজার ৩৯টি টহল পরিচালনা করেছে। এছাড়া মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মোট দুই হাজার ৪৭৫টি টহল কার্যক্রম পরিচালনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর থেকে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।