English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১১:২৭
সূত্র:

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় কানাডা: হাইকমিশনার

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় কানাডা: হাইকমিশনার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে চায় কানাডা। রোববার (২৩ ডিসেম্বর) ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে হাইকমিশনার বেনো প্রিফনটেইন এ কথা জানান।   বিবৃতিতে তিনি জানান, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে কানাডা।

হাইকমিশনার বলেন, শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠির রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে।