English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২২
সূত্র:

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যাপক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ থাকা যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ জারি করেছে দেশটি।   বুধবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করে।

এতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র‌্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা যুক্ত রয়েছে। এ অবস্থায় ব্টিরিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ র‌্যালিসহ বড় জনসমাগম স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।