English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ১২:২৬
সূত্র:

'বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'

'বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা 'দ্য স্ট্যাটিসটিক্স' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। মনোনয়ন দেয়ার পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

গবেষণা প্রতিষ্ঠানের এ স্বীকৃতিকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখেছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে। তবে, বাংলাদেশের এই অর্জন অনেক অগেই সম্ভব হতো বলে মনে করেন তিনি।

তিনি আরো বলেন, '৭৫-এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত। এসময় তিসংঘের উন্নয়নের সব সূচকে বাংলাদেশ তার লক্ষ্য পূরণ করে এগিয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে উন্নয়নের সব সূচক পূরণ করে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এ অর্জনে গতকাল সোমবার অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।