English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৮
সূত্র:

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি সেখানে পৌঁছান। এরপর ২টা ১০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন তিনি।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে নিজ নির্বাচনী এলাকা কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।