English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ০৯:১০
সূত্র:

মনোনয়ন যাচাই-বাছাই আজ

মনোনয়ন যাচাই-বাছাই আজ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ (রোববার)। বাছাই কাজ শেষ হলে যোগ্যপ্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তবে, বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এর আগে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।