English Version
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮ ১৯:৪১
সূত্র:

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলের মধুপুর বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছে। বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত জানাতে পারেনি আইএসপিআর।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সেখান থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে।