ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শেখ হাসিনার সঙ্গে বি চৌধুরীর বৈঠক
একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে ঢোকেন। তিনি সোয়া এক ঘণ্টার মতো ছিলেন সেখানে।
বি চৌধুরীর সঙ্গে ছেলে মাহি বি চৌধুরী ও বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও ছিলেন। তবে আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গে বৈঠকে বি চৌধুরী একাই ছিলেন বলে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি জানিয়েছেন।
একাদশ সংসদ নির্বাচনের আগে জোটের নানা মেরুকরণের মধ্যে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিকল্প ধারা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাহি সোমবার বলেছিলেন, মহাজোটের সঙ্গে ঐক্য নিয়ে আমাদের আলোচনা চলছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই নির্বাচনে জয়ী হবেন, এমন প্রার্থী তালিকা নিয়েই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করব।
জিয়াউর রহমান বিএনপি গঠনের সময় এই দলের মহাসচিব ছিলেন আওয়ামী লীগের নেতা কফিল উদ্দিন চৌধুরীর ছেলে ডা. বি চৌধুরী।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন তিনি। এরপর দলে মতদ্বন্দ্বের কারণে তাকে রাষ্ট্রপতির পদ হারাতে হয়েছিল। পরে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন দল গঠন করেন।
রাজনৈতিক মেরুকরণে বিকল্প ধারার পাল্লা এতদিন বিএনপিমনাদের দিকেই ঝুঁকে ছিল। বিএনপিকে নিয়ে কামাল হোসেনের উদ্যোগে গঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ায়ও ছিলেন তিনি।
কিন্তু শেষ মুহূর্তে বি চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মুখ ফিরিয়ে নেন; এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় তার দলের পক্ষ থেকে।
কদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সভায় বলেছিলেন, মহাজোটের শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দিতে পারেন তারা। সেখানে জোটের যোগ্য প্রার্থী থাকলেও আওয়ামী লীগ তাদের দলের নেতাদের মনোনয়ন দেবে না।
এরপর বিকল্প ধারা নিজেদের ‘উইনেবল ক্যান্ডিডেট’র তালিকা তৈরি করছে বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। এরপরই শেখ হাসিনার সঙ্গে বৈঠকে গেলেন বি চৌধুরী।
বিকল্প ধারা ইতোমধ্যে ২৫ জন প্রার্থীর একটি তালিকা তৈরি করেছে বলে খবর মিলেছে দলটির সভাপতিমণ্ডলীর এক সদস্যের কথায়।
নাম প্রকাশে অনিচ্ছুত ওই নেতা বলেন, ২৫ জন প্রার্থী থেকে কমপক্ষে ১৫ জনের মনোনয়ন পেতে দর কষাকষি করবে যুক্তফ্রন্ট।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার: বিকল্পধারা ও যুক্তফ্রন্টের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ মঙ্গলবার শুরু করেছেন বি চৌধুরী। মধ্যবাড্ডায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চলছে এই সাক্ষাৎকার গ্রহণ পর্ব।
যুক্তফ্রন্ট জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ১৫৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তার মধ্য থেকে প্রথম দিনে ২০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।
এদিকে বি চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আশা করি নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ নির্বাচন চায়, তারা নির্বাচনমুখী হয়ে গেছে। সেটাকে প্রতিহত বা বাধা দেওয়ার চেষ্টা যদি করে কেউ, সেটা কিন্তু জনবিরোধিতা হবে।
ইসির উদ্দেশে তিনি বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের যে দায়িত্ব দেওয়া আছে, তা বিশাল। আমরা আশা করব, নির্বাচনের দায়িত্ব সম্পর্কে ইলেকশন কমিশন পুরোপুরিভাবে সচেতন। আশা করব, তারা তাদের সেই অধিকার ১০০ ভাগ প্রয়োগ করবেন।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


