English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৮ ১৯:৫০
সূত্র:

চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা পৌনে ছ’টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।   আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ তে জানাতে বলা হয়েছে।