ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
জেনেভা পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ব বিনিয়োগ ফোরাম- ২০১৮-র শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য সুইজারল্যান্ডে ৫ দিনের সরকারি সফরে এখানে এসে পৌঁছেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি বিমান ২২ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জেনেভার কোয়েনট্রিন বিমান বন্দরে অবতরণ করে। এরআগে তিনি দুবাইয়ে বিকাল ৩টা পর্যন্ত সাড়ে ১০ ঘন্টা যাত্রাবিরতি করেন। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে ৫৮৫) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
২২ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইউরোপের জাতিসংঘ সদরদপ্তর জেনেভার প্যালেইস দ্যাস নেশন্সস-এ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ’।
পরে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ অফিসে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান, জেনেভা সরকারের স্থানীয় প্রতিনিধি এবং বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের (ইউএনসিটিএডি) প্রতিনিধি রাষ্ট্রপতিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান। বিমান বন্দর থেকে রাষ্ট্রপতিকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রান্ড হোটেল কেমপিনস্কিতে নিয়ে যাওয়া হয়। সুইজারল্যান্ড সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রাষ্ট্রপতি ‘বিশ্বায়নের নতুন যুগে বিনিয়োগ’ বিষয় গ্লোবাল লিডার্স ইনভেস্টমেন্ট সামিটে (সেশন-১)প্রথম বক্তা হিসেবে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব একথা বলেন।
বিনিয়োগ সম্মেলনে ভবিষ্যত পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে মতবিনিময়ে রাষ্ট্র ও সরকার প্রধানগণ,মন্ত্রীবৃন্দ এবং বিশ্বের কোম্পানীগুলোর সিইও’রা যোগ দেবেন। বিশ্বের বিনিয়োগ সংক্রান্ত ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ ও কর্মপরিকল্পনা নির্ধারণে ডবিউআইএফ’র দ্বিবার্ষিক এই উচ্চপর্যায়ের সম্মেলনে বহুপাক্ষিক স্টেকহোল্ডারগণ সমবেত হয়েছেন। এতে বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগের আন্তর্জাতিক বিনিয়োগের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে ‘উন্নয়নের জন্য বিনিয়োগ’ নিয়ে আলোচনা ও সংলাপের একটি প্লাটফরম এই সম্মেলন।
এরফলে বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারেন এধরনের সর্বোচ্চ পর্যায়ের স্টেকহোল্ডার ও জাতিসংঘ সদস্যদেশগুলোকে একটি প্লাটফরমে নিয়ে আসতে বিশ্ব বিনিয়োগ ফোরাম সক্ষম হবে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ১৬০ টি দেশের ৪ হাজারেরও বেশি স্টেকহোল্ডার সমবেত হয়েছেন।
ফোরামের এই শীর্ষ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনের সফর সমাপ্ত করে রাষ্ট্রপতি ২৭ অক্টোবর দেশে ফিরবেন ।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


