English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১১:৪৭

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

অনলাইন ডেস্ক
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

আজ সোমবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’।

সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ দিবস উপলক্ষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন ‘নিসচা’ও (নিরাপদ সড়ক চাই) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে আলোচনা সভা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রা যা ফার্মগেট কৃষিবিদ মিলনায়তনে গিয়ে শেষ হবে।