English Version
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১০:৪৪

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন সোমবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান।

গত ১৬ থেকে ১৯ অক্টোবর সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি সই হয়। রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এবারের সফরে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন শেখ হাসিনা।

তিনি কাউন্সিল অব সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ঢাকা ও রিয়াদের মধ্যে শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

তিনি শনিবার দেশে ফেরেন। সফরে প্রধানমন্ত্রী রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন।