English Version
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৮:৫৮

ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।

প্রধানমন্ত্রী পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করবেন।

ওমরা পালন শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে গত বছরের মে মাসে ওমরা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।