English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৮ ১১:২৬

আদালতে গ্রেনেড হামলার আসামিরা

অনলাইন ডেস্ক
আদালতে গ্রেনেড হামলার আসামিরা

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় হতে যাচ্ছে আজ। রায় উপলক্ষে আসামিদের আদালতে আনা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়। তাদের নাজিমউদ্দিন রোডের অস্থায়ী আদালতের নিকটবর্তী পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে বিডিআর বিচারের জন্য তৈরি করা আদালতে রাখা হয়েছে।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করবেন।

ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হুজি নেতা মুফতি হান্নান, সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু ও লুৎফুরুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারকাজ শেষে আজ বুধবার (১০ অক্টোবর) ওই ঘটনায় দায়ের করা দুই মামলার রায় ঘোষণা হবে।