English Version
আপডেট : ৫ অক্টোবর, ২০১৮ ০৯:৫৪

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৭। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৫ অক্টোবর) ভোর থেকে উপজেলার জোরারগঞ্জ এলাকার ‘চৌধুরী ম্যানসনে’ এ অভিযান চালানো হচ্ছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড়িটি ঘিরে রাখা হয়। ভোরে অভিযানে গেলে ভেতর থেকে গুলি করা হয়। এ সময় তিন থেকে চারটি বোমার বিস্ফোরণ হয়।

এরপর র‍্যাব সদস্যরা অভিযান থেকে পিছু হটে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা এলে ফের অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

আস্তানায় তিন থেকে চারজন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।