English Version
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৯

নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’

অনলাইন ডেস্ক
নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর পদ্মা সেতুর ৬০ ভাগ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার মাওয়ায় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী আরও জানান, সেতুটির নামকরণ করা হবে প্রধানমন্ত্রীর নামে- ‘শেখ হাসিনা পদ্মা সেতু’। সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণের কথা চিন্তা করা হয়েছে বলে জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী সেতুতে রেলওয়ে সংযোগ কাজেরও উদ্বোধন ঘোষণা করবেন।