English Version
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০০

৪ অক্টোবর উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৪ অক্টোবর উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৪ অক্টোবর তিন দিনব্যাপী উন্নয়ন মেলা (ডেভেলপমেন্ট ফেয়ার) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এবং প্রত্যেক জেলা ও উপজেলায় একই সময়ে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

এবারের এ মেলায় ৩৬৬টি স্টল থাকবে। মেলার উদ্বোধনী দিনে শোভাযাত্রা বের হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও উন্নয়নের বিভিন্ন ধারণাভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেগুলোয় দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করবে।

৪ অক্টোবর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলা উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান শুক্রবার পদস্থ কর্মকর্তাদের নিয়ে মেলার প্রস্তুতি দেখার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ময়দান পরিদর্শন করেন।