English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৮ ১১:১০

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী রোববার বিকাল ৪ টায় সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।   বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক)-এর চতুর্থ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী। গত শুক্রবার বিকালে তিনি দেশে ফিরে আসেন।

এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে পার্শ্ব বৈঠক করেন শেখ হাসিনা।