English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৪

নয়াপল্টনে বিএনপির ব্যাপক শোডাউন

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে বিএনপির ব্যাপক শোডাউন

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জনসভা শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ জনসভায় অংশ নিতে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা-কর্মী সকাল থেকে জড়ো হতে শুরু করেন। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের এই জনসভাকে সফল করতে ব্যাপক শোডাউন দেয় দলটি। 

তবে কারাগারে থাকায় এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকতে পারছেন না দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।    এর আগে, শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।