English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮ ১৩:৪৭

প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছালেন ৪শ’ হাজি

অনলাইন ডেস্ক
প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছালেন ৪শ’ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। রোববার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌছান চারশ’ জন হাজি।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি রোববার রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি রাত ৩টা ১৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সৌদি ফেরত এক হাজি বলেন, কিংস আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশি হাজি অসুস্থ হওয়ায় সোয়া এক ঘণ্টা দেরিতে প্লেন যাত্রা শুরু করে। আল্লাহর রহমতে হজ পালন শেষে দেশে ফিরে এসেছি তেমন কোনো সমস্যা হয়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে সোমবার। এদিন রাত ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন।