English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৮ ১২:১৮

খুলনার মেঘনা তেল ডিপোতে অগ্নিকান্ডে নিহত ২

অনলাইন ডেস্ক
খুলনার মেঘনা তেল ডিপোতে অগ্নিকান্ডে নিহত ২

খুলনার খালিশপুরের মেঘনা তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ১১টার দিকে মহানগরীর নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। এতে দুইজন শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। তাদের নাম রাজু ও কামাল বলে জানা গেছে।

অগ্নিকান্ডে দগ্ধ হয়েছেন ৯ জন শ্রমিক। আহতরা হচ্ছেন মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেলসহ (২৬) ৯ জন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   এব্যাপারে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি টিম প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।