English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১৯:০৫

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জাতিসংঘের মহাসচিব ও নোবেল জয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ আগস্ট) পৃথক বার্তায় এ শোক জানানো হয়। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কফি আনান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ঘানার এ কূটনীতিক বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন। সেখানকার একটি হাসপাতালেই মারা যান তিনি। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালন করেন কফি আনান। ওই সময়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ২০০১ সালে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে তিনি নোবেল পুরস্কার পান।