English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ২১:০৭

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে শুধু জিয়া নয়, খালেদাও জড়িত’

অনলাইন ডেস্ক
‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে শুধু জিয়া নয়, খালেদাও জড়িত’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে খেলতে চায় তারা দেশ ও জাতির শত্রু। তাদের খেলতে দেয়া হবে না। অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিচার হবেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখনো যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হোন। যারা এদেশে গণতন্ত্র দেখতে চান না, তারাও সাবধান হোন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুনিদের রাজত্ব এদেশে আর কায়েম হবে না। যারা ভাবছেন অবৈধভাবে ক্ষমতায় গেলে কিছু পদ পদবী পাবেন তারা সে আশাবাদ দেন। যাদের কারণে বাংলাদেশে বারবার গণতন্ত্র হারিয়েছে তারা আর কোনদিন অবৈধভাবে ক্ষমতায় আসতে পারবেন না।’