English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮ ২০:১১

ঢাকায় সাড়ে ৮ লাখ স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ

অনলাইন ডেস্ক
ঢাকায় সাড়ে ৮ লাখ স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ

ঢাকার বিভিন্ন এলাকায় আট লাখ ৫০ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পে মোট ব্যয় হবে ৬৫৭ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে হবে ৬০৭ কোটি ৪১ লাখ টাকা। সংস্থাটির নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৫০ কোটি ৫৪ লাখ টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এর আওতায় স্মার্ট মিটার স্থাপন প্রকল্প সূত্রে জানা যায়, এটি ২০২১ সাল নাগাদ বাস্তবায়ন হবে। ঢাকার মধ্যে রমনা, জিগাতলা, ধানমণ্ডি, আদাবর, পরিবাগ, কাকরাইল, বনশ্রী, মগবাজার, শ্যামলী, কামরাঙ্গীরচর, বাংলাবাজার, নারিন্দা, পোস্তগোলা ও ডেমরার বাসিন্দারা স্মার্ট মিটার পাবেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্যা, শীতলক্ষ্যা ও সিদ্ধিরগঞ্জ উপজেলায় এই স্মার্ট মিটার বিতরণ করা হবে।