English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ০৯:৪২

লঞ্চের আগাম টিকিট বুকিং শুরু

অনলাইন ডেস্ক
লঞ্চের আগাম টিকিট বুকিং শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর আগাম টিকিট বুকিং শুরু হয়েছে।

আজ শুক্রবার বরিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা আগামী ১৫ আগস্টের টিকিট বুক করতে পারবেন। তবে যাত্রীরা টিকিট পাবেন যাত্রার দিন। 

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা জানিয়েছে শুক্রবার (আজ)  থেকে লঞ্চের কেবিনগুলোর আগাম টিকিট বুকিং নেবে। আজ  ১৫ তারিখের টিকিট বুকিং নেওয়া হবে। শনিবার থেকে পর্যায়ক্রমে পরবর্তী তারিখের টিকিট বুকিং দেয়া যাবে।