English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৭:৫৮

যাত্রী সংকট, বাতিল হল আরও একটি হজ ফ্লাইট

অনলাইন ডেস্ক
যাত্রী সংকট, বাতিল হল আরও একটি হজ ফ্লাইট

যাত্রী সংকটে কারণে আরও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টানা তিনদিন একই কারণে হজ ফ্লাইট বাতিল করা হলো। এ নিয়ে মোট ১১টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। আর এসব ফ্লাইট বাতিলের কারণে বিমান বাংলাদেশ এয়ারলান্সের ৪ হাজার ৪০০ ক্যাপাসিটি লস হয়েছে।

বাংলাদেশ বিমান ও হজক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে, বাতিল হওয়া বিজি-১০৬৭ ফ্লাইটটি শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিলো।

এদিকে, আজ (শনিবার) একটি ফ্লাইট ব্যতিত মোট ৮টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট।

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন।