English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৮ ১৫:৪৬

সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল সবাইকে ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। ঢাকায় কোন ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের সময় গাড়ি ভাংচুর ও পোড়ানোর সঙ্গে স্বার্থন্বেষী মহল জড়িত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে আমরা বলতে পারবো না আগামীকাল থেকে সব সমস্যা সমাধান হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি পর্যায়ক্রমে মেনে নেয়া হবে এবং চালকদের সচেতন করতে ব্যবস্থা করা হবে।

এসময় তিনি আরও বলেন- আমাদের সড়কে প্রতিদিন দেড়শ যানবাহন যুক্ত হচ্ছে। তাই গাড়ির চাপ প্রতিদিন বাড়ছে। এসময় শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।