English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১০:০৮

মাশরাফিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
মাশরাফিদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আর এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে রোববার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়।

ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ১৮ রানে জিতে ২-১ এ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ২০০৯ সালের পর এশিয়ার বাইরে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

এর আগে, সিরিজের শেষ ম্যাচে টাইগারদের জয়টা সহজ ছিল না। ম্যাচে প্রথম বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিস গেইল পরে আর পাওয়েল। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রুবেলের বলে লং অনে মেহেদি হাসান মিরাজের তালুবন্দী হন ক্রিস গেইল। ৬৬ বলে ৭৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। এরপরে ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখিয়েছিলে হোপ।

তবে ৬৪ রানে তাকে ফেরান ক্যাপ্টেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজ টিমে প্রথম আঘাতও হানেন মাশরাফি। এলবিন লুইসকে ১৩ রানে ফেরান তিনি। মাঝে হেইটমেয়ার এসে কিছুটা খেলার চেষ্টা করলে ৩০ রানে তাকে সরাসরি ব্লোড করেন মিরাজ। এদিকে শেষের দিকে অবশ্য আর পাওয়েলকে প্যাভিলিয়নে ফেরানো সম্ভব হয়নি। ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তাতে জয় গেছে বাংলাদেশের থলিতেই।

ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত স্কোর: ২৮৩/৬ (আর পাওয়েল ৭৪, গেইল ৭৪, হোপ ৬৪, হেইটমেয়ার ৩৪; মাশরাফি ৬৩/২, মিরাজ ৪৫/২,রুবেল ৩৪/১)

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ। সেন্ট কিটসে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৩০২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি বাংলাদেশের। দলীয় ৩৫ রানের সময় ওপেনার এনামুল হক বিজয়কে হারায়। ৩১ বলে ১০ রান করে জেসন হোল্ডারের শিকারে পরিণত হন বিজয়। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৮১ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন। ৩৭ রানে নার্সের বলে কিমো পলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।

এদিন মুশফিক একেবারেই সুবিধা করতে পারেননি। ১২ রানে বোল্ড হয়েছেন নার্সের বলে। ক্যারিয়ারের ১১তম শতক হাঁকানোর পর ১০৩ রানে ফিরে যান তামিম।

দ্রুত রান তোলার লক্ষে আগেভাগেই ব্যাট হাতে নেমে পড়েন মাশরাফি। জুটি গড়েন মাহমুদুল্লাহর সঙ্গে। তাদের ৫৩ রানের ঝড়ো জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে ৩৬ রান করে ফিরে যান ম্যাশ। ১২ রানে সাব্বির সাজঘরে ফিরলেও মোসাদ্দেককে নিয়ে শেষ পর্যন্ত খেলেনে মাহমুদুল্লাহ। শেষ দিকে তার দারুণ ব্যাটিংয়ে ৩০১ রান তোলে বাংলাদেশ। ৪৯ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন মাহমুদল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩০১/৬  (তামিম ১০৩, সাকিব ৩৭,  মাহমুদল্লাহ ৬৭, মাশরাফি ৩৬; হোল্ডার