English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১০:০২

কোটা জটিলতায় ৪ হাজার হজযাত্রী

অনলাইন ডেস্ক
কোটা জটিলতায় ৪ হাজার হজযাত্রী

প্রতিস্থাপন কোটা বাড়িয়ে ১৫ শতাংশ করা না হলে ৪ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন হাবের মহাসচিব।

রোববার (২৯ জুলাই) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে, গত সপ্তাহে এই প্রতিস্থাপন কোটা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে, হজযাত্রার ১৬তম দিনে নির্বিঘ্নে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। আজকের দিনের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় সৌদি এয়ালাইন্সের রাত ৩টা ৩৫ মিনিটে এবং বাংলাদেশ বিমানের ভোর ৬টা ৩৫ মিনিটে।

সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের এখন পর্যন্ত ৫টি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

রোববার (২৯ জুলাই) সর্বমোট ১০টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের রয়েছে ৬টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এদিকে, এখন পর্যন্ত নির্ধারিত সময়ে সব ফ্লাইট ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন হজযাত্রীরা।