English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১১:২৬

ঢাকা ঘিরে পাতাল ও উপরে ট্রেন থাকবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ঢাকা ঘিরে পাতাল ও উপরে ট্রেন থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিল এখন মানুষের বিনোদন কেন্দ্র। এখানে শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও এটা দেখতে অাসে। তিনি বলেন, পুরো ঢাকা ঘিরে পাতাল এবং উপরে ট্রেন থাকবে। ঢাকার চারিদিকে রিং রোড করে দেব। এছাড়া ঢাকার চারদিকে নৌপথও করে দেব।

অাজ (শনিবার) বিকেলে হাতিরঝিলের নর্থ ইউলুপ উদ্বোধনের পর এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউলুপ উদ্বোধনের পর মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ইউলুপ পরিদর্শনে বের হন গাড়িতে করে। পরিদর্শন শেষ করে অাবার তিনি ইউলুপ উদ্বোধনস্থলে চলে অাসেন।

শেখ হাসিনার মঞ্চে ওঠার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল অাবু সাঈদ মোহাম্মদ মাসুদ।