ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
বিএনপি ক্ষমতায় এলে ‘লুটে’ খাবে
বিএনপি ক্ষমতায় এসে আগের মতোই লুটপাট করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তারা তখনও দেশের জন্য কিছু করেনি, করতে জানে না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা লুটে নিতে পারে, লুটে খেতে পারে; ক্ষমতায় যখন ছিল, তখন তাই করেছিল।’
‘রাজনীতি ব্যক্তিস্বার্থে হলে, সে রাজনীতি দেশকে কিছু দিতে পারে না। নিজেরা নিতে পারে।’
স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীকে শুক্রবার সংগঠনটির নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তিনি এসব কথা বলেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের অবস্থা বর্ণনা করে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি, মানি-লন্ডারিং- এটা তো বাংলাদেশে বলা লাগে না, সুদূর আমেরিকাতেও প্রমাণিত।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের বিষয়টিও উদাহরণ হিসেবে টানেন প্রধানমন্ত্রী। বলেন, ‘যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, তারা এই দেশে ক্ষমতায় এসে জনগণকে কী দিতে পারে? কিছুই দিতে পারবে না। তারা লুটে নিতে পারে, লুটে খেতে পারে; ক্ষমতায় যখন ছিল, তখন তাই করেছিল।’
‘আবার যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারে… ওই লুটেই খাবে, দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।’
খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে আটকে রাখার বিষয়ে নেতাদের অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা তো পলিটিক্যালি অ্যারেস্ট করি নাই। তাহলে তো ২০১৫, ২০১৪ বা ২০১৩ সালে করতাম।’
সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে থাকা বিএনপিকে আদালতে লড়াই করারও পরামর্শ দেন শেখ হাসিনা। বলেন, ‘সে (খালেদা জিয়া) এতিমের টাকা মেরে খেয়ে গ্রেফতার হয়ে জেলে গেছে। কোর্টের ব্যাপার, কোর্টেই সমাধান হবে।’
‘ইতিহাস বিএনপিকে ক্ষমা করেনি’ উল্লেখ করে আওয়ামী লীগের শাসনামলে দেশের অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রাজনীতি যদি হয় জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, তাহলে দেশকে কিছু দেয়া যায়। তা আমরা প্রমাণ করেছি।’
‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা বাজেট সাত-আটগুণে বৃদ্ধি করেছি। উন্নয়নের ছোঁয়া গ্রাম বাংলা পর্যন্ত পৌঁছে গেছে।’
উন্নয়নের কথা তুলে ধরেই ভোট চাইতে সংগঠনের নেতা-কর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগ প্রধান। বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এসে জনগণের জন্য যে যে কাজ করেছে, উন্নয়নের জন্য যে যে কাজ করেছে, সেগুলো জনগণের কাছে বলতে হবে। সেই সঙ্গে সঙ্গে আগামীতে যে নির্বাচন সে নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।’
‘কারণ, নৌকা তাদের স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা তাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছে, নৌকা উন্নতি দেবে, নৌকা সমৃদ্ধি দেবে।’
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মানুষের মনে আস্থা বিশ্বাস ফিরে এসেছে বলেও মনে করেন দলটির প্রধান।
নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমার লক্ষ্য একটাই, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়া... নিজেদের না। আমরা নিজেদের ভাগ্য গড়তে রাজনীতি করি না। আমরা এটুকুই চাই, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হোক।’
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


