English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৫:১৮

ঈদে ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে

অনলাইন ডেস্ক
ঈদে ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার রেল মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেওয়া হবে।

ঈদের আগাম টিকিট বিক্রি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট, ১০ আগস্ট ১৯ আগস্টের টিকিট, ১১ আগস্ট ২০ আগস্টের টিকিট এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।