ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
এখনো ভিসা হয়নি ৯৫ হাজার হজযাত্রীর
এ বছরের হজ ফ্লাইট শুরু হলেও এখনো প্রায় ৯৫ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। এ ছাড়া বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের প্রায় ২০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে। তবে ভাড়া করা বিমান দিয়ে হজ ফ্লাইট পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১০১১ ফ্লাইট ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৩ মিনিটে ফ্লাইটটি জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বিমান ও সাউদিয়া এয়ার লাইন্সে মোট তিন হাজার ৮২২ জন হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ দিকে এ বছর মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত ভিসা হয়েছে ৩১ হাজার ৪৭১ জন হজযাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৩০২ জনের এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ১৬৯ জনের। এখনো ভিসা পেতে বাকি রয়েছে ৯৫ হাজার ৩২৭ জনের। তবে গতকাল পর্যন্ত ভিসার জন্য ডিও ইস্যু হয়েছে ৩৯ হাজার ৫৮৭ জনের। বেসরকারি হজ এজেন্সিগুলো সৌদিতে বাড়ি ভাড়াসহ অন্যান্য ফিস জমা দেয়ার পরও এনওসি পেতে দেরি হওয়ায় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে হজ-সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ছাড়া অনেক এজেন্সি এখনো বাড়ি ভাড়া করতে মক্কা-মদিনায় অবস্থান করছে বলে জানা যায়। একই কারণে হজ ফ্লাইট শুরু হওয়ার পরও এখনো প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়নি বলে বিমান সূত্রে জানা গেছে। এ বছর নিয়মানুযায়ী বিমান টিকিট কেনার পরই ভিসার জন্য আবেদন করা যাবে। এ ছাড়া বিগত বছরগুলোতে ফ্লাইট বাতিল হলে পরে স্লট নেয়ার সুযোগ থাকলেও এ বছর সে সুযোগ নেই বলে সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে। এ জন্য বিমান বাংলাদেশ ও হজ অফিস সবাইকে দ্রুত বিমানের টিকিট কেনার জন্য তাগাদা দিচ্ছে। গতকালও হজ অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত ফ্লাইটের টিকিট না কেনার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে তার দায়ভার সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে। এ ব্যাপারে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, অনেক এজেন্সি মালিক এখনো মদিনায় বাড়িভাড়ার জন্য রয়েছেন। তারা ফিরে আসার পর বিমান টিকিট সংগ্রহ করবেন ও ভিসার জন্য আবেদন করবেন। তখন সঙ্কট কেটে যাবে। এ দিকে এ বছর হঠাৎ করেই সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ ভাড়া করা বিমানে হজযাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে। এতে সঙ্কট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। তবে পরে কূটনৈতিক তৎপরতায় সে সঙ্কট কেটে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি বলেন, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ হঠাৎ করে এ নির্দেশনা দেয়ায় আমরা কিছুটা বিপাকে পড়েছিলাম। তবে কূটনৈতিক তৎপরতার পর সৌদি কর্তৃপক্ষ সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে ভাড়া করা বিমানেই এ বছর হজযাত্রী পাঠানো যাবে। এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা থাকলেও হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা সাত হাজার ১৯৮ জন হলে সে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় যাবেন ছয় হাজার ৭৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার হজযাত্রী। মোট ৫২৮টি বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ জন্য গতকাল থেকে হজ ফ্লাইট শুরু হয়ে চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। হজ সম্পন্নের পর এসব হাজী ২৭ আগস্ট থেকে ফিরতে শুরু করবেন। ফিরতি ফ্লাইট চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


