English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৮ ১৬:০২

রাজধানীতে এশিয়া অঞ্চলের কোস্ট গার্ড সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের বৈঠক শুরু

অনলাইন ডেস্ক
রাজধানীতে এশিয়া অঞ্চলের কোস্ট গার্ড সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের বৈঠক শুরু

এশিয়া অঞ্চলের কোস্ট গার্ড সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের ১৪তম  বৈঠকের (HEAD OF ASIAN COAST GUARD AGENCIES MEETING) উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এ বৈঠকের আয়োজন করে।

আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ১৮ টি দেশের কোস্ট গার্ডের সমন্বয়ে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ বৈঠকের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

বৈঠকে অস্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের কোস্ট গার্ড।

এতে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্লুইকোনমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুধাবন করে সমুদ্র সীমানা দাবি করেন। বর্তমান সময়ে সারা বিশ্বে সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অস্ত্র ও মানবপাচার প্রতিরোধ কোস্ট গার্ড কাজ দৃঢ়তার সঙ্গে কাজ করছে। পাশাপাশি অবৈধমৎস্য আহরণকারীদের কঠোর অভিযানের মাধ্যমে কোস্ট গার্ড প্রতিহত করে আসছে।