English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৮ ১৪:৩৫

রোহিঙ্গাদের জন্য ১০ কোটি ডলার দেবে এডিবি

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের জন্য ১০ কোটি ডলার দেবে এডিবি

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১০ কোটি ডলার অনুদান অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। শুক্রবার এডিবি এক বিবৃতিতে এ কথা জানায়। বৃহস্পতিবার এডিবি পরিচালনা পর্ষদের সভায় এ সহায়তা অনুমোদন পায়।

রোহিঙ্গাদের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রথম পর্যায়ে এ অনুদান অনুমোদন করল এডিবি। বিবৃতিতে বলা হয়, উখিয়া ও টেকনাফে অবস্থানরত বাস্তুহারা মানুষের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে। বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে গেছে এডিবি।

এর আগে, কক্সবাজারের মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২০ কোটি ডলার অনুদানের প্রস্তাব দেয়া হয়। গত শুক্রবার রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষার জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক।