English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৮ ১৩:৫৬

গুরুতর আহত হয়ে হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী মেনন

অনলাইন ডেস্ক
গুরুতর আহত হয়ে হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রী মেনন

প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সমাজকল্যানমন্ত্রী রাশেদ খান মেনন। হিপ জয়েন্টের হাড়ে আঘাত পেয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছে ।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭ টায় প্রাতভ্রমণের সময় হঠাৎ করেই তিনি পড়ে যান। এসময় তাৎক্ষণিকভাবে  তাকে স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন।

চিকিৎসকরা বলছেন, মাননীয় মন্ত্রীর বা পায়ের হিপ জয়েন্টের হার ভেঙে গেছে। হাসপাতালের ডাক্তাররা তাকে অতিদ্রুত সার্জারি করতে নির্দেশনা দিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সমাজকল্যাণমন্ত্রীকে সার্জারিতে নেয়ার প্রস্তুতি চলছে।