English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৮ ১৪:০৮

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিল ১ আগস্ট

অনলাইন ডেস্ক
ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিল ১ আগস্ট

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।   বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন দাখিলের এ নতুন দিন ধার্য করেন।

গত বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ সময় ৪-৫ জন আহত হন।

হামলার পর রাত সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।