English Version
আপডেট : ২ জুলাই, ২০১৮ ১৪:৫৬

বিমান বিধ্বস্ত, দুই পাইলটের দেহের ছিন্নভিন্ন অংশবিশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক
বিমান বিধ্বস্ত, দুই পাইলটের দেহের ছিন্নভিন্ন অংশবিশেষ উদ্ধার

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই পাইলটের খন্ডিত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই পাইলটের শরীরের অংশ বিশেষ পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলেছে।

দুঘর্টনাস্থলের ২শ’ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কতৃপক্ষ। বিমান, সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানান যশোর ফায়ার সাভির্সেও উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু।

তিনি বলেন, নিহত স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশের লাশ পাওয়া যায়নি। তবে অভিযানে তাদের একটি হাত, দুটি মাথা, পাজরের হাড়সহ শরীরের অংশ বিশেষ উদ্ধার হয়েছে। বিমানের অনুমানিক ৩৫ শতাংশ উদ্ধার হয়েছে। অভিযান এখনো চলছে।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে ফের উদ্ধার অভিযান শুরু হয়। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ। বিমানটি চালাচ্ছিলেন তারা দুইজন। এখনো উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। সেই সঙ্গে এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তারা।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে।