English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৫:০২

জঙ্গি নেটওয়ার্ককে ভেঙ্গে দিয়েছি : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
জঙ্গি নেটওয়ার্ককে ভেঙ্গে দিয়েছি : ডিএমপি কমিশনার

জঙ্গি নেটওয়ার্ককে ভেঙ্গে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, বাংলাদেশে আর তাদেরকে এরকম হামলা করতে দেওয়া হবে না। তাদের উঠে দাঁড়ানোর মতো শক্তি আর নাই।

আজ রবিবার গুলশান পুরাতন থানা চত্বরের সামনে এসি রবিউল করিম ও ওসি সালাউদ্দিনের মুরাল ‘দীপ্ত শপথ’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে চালানো অভিযানে অনেক জঙ্গিকে জীবিত আটক করেছি। মানবিক দৃষ্টিকোণ থেকে পেশাগত দায়িত্ব পালন করেছি। যা বিশ্বে নজিরবিহীন।

এ সময় দেশে চলমান মাদকবিরোধী অভিযান বিষয়ে তিনি বলেন, জঙ্গিবাদের মতোই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। মাদকের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের নামের তালিকা তৈরির কাজ চলছে বিশেষ করে যারা জামিন করাচ্ছে।

এ সময় ওইসব আইনজীবীদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।