English Version
আপডেট : ৩০ জুন, ২০১৮ ১৮:৩২

তৃণমূল নেতাদের সঙ্গে কাঁদলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
তৃণমূল নেতাদের সঙ্গে কাঁদলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে বর্ধিত সভায় বক্তব্য দানকালে ৭৫-এর নৃশংস খুনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমার আপন কেউ নেই। তবে আমার পরিবার বিশাল পরিবার। আপন হিসেবে পরিবার হিসেবে পেয়েছি আওয়ামী লীগকে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে।

শনিবার (৩০ জুন) গণভবনে ওই সভায় প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য আবেগাপ্লুত হয়ে থমকে যান।

৭৫-এর নৃশংস খুনের পর তিনি ৩২ নম্বরের নিজ বাড়িতেও যেতে পারেননি বলে উল্লেখ করতে গিয়েই কেঁদে ফেলেন। এসময় কিছু সময়ের জন্য সভায় নীরবতার সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমি ছাত্র রাজনীতি করেছি স্কুল জীবন থেকে। ইডেন কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলাম। কিন্তু এতবড় একটা দল চালাব তা কখনো ভাবেনি। এই তৃণমূলই আমাকে নেতৃত্ব দিয়ে সহায়তা করে আসছে

তিনি আরও বলেন, চাকরি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতেন বাংলাদেশিরা। এসব বৈষম্য বন্ধ করতে বাংলাদেশিরা আন্দোলন করেছে। এর ফলশ্রুতিতে তারা যা অর্জন করেছে তার সবই রক্ত দিয়েই অর্জন করতে হয়েছে।