English Version
আপডেট : ৩০ জুন, ২০১৮ ১৬:২১

সারা দেশে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধের ডাক

অনলাইন ডেস্ক
সারা দেশে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধের ডাক

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার সকালে হামলার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ কর্মসূচির ঘোষণা দেন।

রাশেদ খাঁন বলেন, সংবাদ সম্মেলন শুরুর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে শনিবার (৩০ জুন) ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১টার দিকে সংবাদ সম্মেলন করতে আসেন কোটা নিয়ে আন্দোলনকারী সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ন আহ্বায়ক নুর হোসেন নূরসহ আরও কয়েকজন।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।